দর্শনা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইসমাইল হোসেন। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দর্শনা থানায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।
অন্যদিকে, দর্শনা থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বদলিজনিত কারণে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগ দিয়েছেন। এর আগে গত ১১ জুন তিনি দর্শনা থানায় যোগদান করেছিলেন।
ওসি নজরুল ইসলাম দর্শনা থানার দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করেন।

এদিকে নবাগত ওসি ইসমাইল হোসেনের যোগদানকে ঘিরে দর্শনাবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তার নেতৃত্বে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।
এমভি



