, || ||

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

ঢাকা: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) সপরিবারে গুলশানের নিজ বাসভবনে উঠবেন তিনি।

চিকিৎসার জন্য শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

মো. সাহাবুদ্দিন বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ থাকায় তাঁকে সঙ্গে নিয়েই সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাবেন।

শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত শনিবার রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি।

সম্প্রতি বাইপাস সার্জারি হওয়ার পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে আক্রান্ত হন তিনি। এর ফলে তিনি মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

সাবেক রাষ্ট্রপতি লেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তাঁর ব্যক্তিগত মালপত্র গুলশানের বাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছিল।

গুলশানের বাড়িটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সে হিসেবে বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

পিএস/জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন