, || ||

আতিফ আসলাম মঞ্চ মাতাবেন কাল

আতিফ আসলাম মঞ্চ মাতাবেন কাল

ঢাকা: গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তার আগমনকে ঘিরে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।

আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে পরিণত হবে।

দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়।

বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার সেই জনপ্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন