রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: যুবলীগের দুই জন গ্রেপ্তার

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: যুবলীগের দুই জন গ্রেপ্তার

ঢাকা: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রমনিষিদ্ধ যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ

গ্রেপ্তার দুজন হলেন মানিকগঞ্জের সিংগাইর থানার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) ও সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজীব (৩২)।

নুরুল ইসলাম সিংগাইর থানার একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে সজীব সাভার যুবলীগের কর্মী।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ২টার দিকে সাভার পৌরসভার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫৫) ও মো. সজীব (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তারা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন। ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে।

তিনি আরও বলেন, দুজনকেই সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

পিএস/এনডি/এ এস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন