, || ||

গ্যাস বক্রির লাইসেন্স নেই, ফার্মেসির ওষুধ মেয়াদোত্তীর্ণ—জীবননগরে ৩ প্রতিষ্টানকে ৪২হাজার টাকা জরিমানা

গ্যাস বক্রির লাইসেন্স নেই, ফার্মেসির ওষুধ মেয়াদোত্তীর্ণ—জীবননগরে ৩ প্রতিষ্টানকে ৪২হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ই অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যাবসা পরিচালনার দায়ে মোল্লা মো. মোতহারুল ইসলাম চঞ্চলের ‘চঞ্চল গ্যাস হাউজ’ এবং নাজমুল হাসানের মেসার্স হাসান ট্রেডার্সকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় হুমায়ন কবিরের মেসার্স এফএনএফ ফার্মেসিকে জরিমানা করা হয় ২ হাজার টাকা। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ কিংবা শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন- ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম

এআরডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন