রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জীবননগরে ১১ মাস বয়সী মেয়েকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা মায়ের

জীবননগরে ১১ মাস বয়সী মেয়েকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা মায়ের

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী নিজ কন্যা সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শিশুটির নাম আনিকা খাতুন। গুরুতর অসুস্থ অবস্থায় আনিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে ঈদগাঁহ পাড়ায় এই ঘটনা ঘটে। আনিকা একই এলাকার আল আমীনের মেয়ে। এই ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) হেফাজতে নিয়েছে জীবননগর থানা পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছেন, রোববার সকালে আল আমীন (৩৫) ও তার স্ত্রী সোনীয়া খাতুনের (৩০) মধ্যে পারিবারিক বিষয়ে বাদানুবাদ হয়। একপর্যায়ে দুইজনই মারামারিতে জড়িয়ে পড়ে। পরে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে সোনিয়া খাতুন ঘুমিয়ে থাকা নিজের কন্যা আনিকা খাতুনের মুখে ঘরে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেয়।

এই ঘটনা আল আমিনের মা দেখে ফেলে বাঁধা দিতে আসলে তাকে ধাক্কা মেরে আহত করা হয়। পরে বাড়ির অন্যান্য সদস্যরা আনিকাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাত্র ১১ মাসের একটি শিশুকে ঘিরে পারিবারিক বিরোধের এমন পরিণতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, নিজের সন্তানকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। শিশুটি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা সোনিয়া খাতুন কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন