শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দক্ষিণ সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৮২, আহত অন্তত ৫০ জন

দক্ষিণ সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৮২, আহত অন্তত ৫০ জন

সুদানের দক্ষিণাঞ্চলের পশ্চিম করদোফান এলাকায় একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এএফপিকে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক কর্মকর্তা জানান, ধসে পড়া খনির নিচে এখনো অনেক মানুষ আটকা থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার কয়েক ডজন ক্ষুদ্র পরিসরের খনি শ্রমিক ভূগর্ভে কাজ করার সময় আল-জারা খনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮২টি মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক জীবিত শ্রমিক জানান, ভেতরে আরও কতজন আটকা আছেন, সে বিষয়ে কোনো সঠিক ধারণা নেই।

শ্রমিকরা স্বর্ণ উত্তোলনে ব্যবহৃত সীমিত ও প্রাথমিক সরঞ্জাম দিয়েই উদ্ধারকাজ চালাচ্ছেন। তবে পাথর ও মাটি সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

আরেক শ্রমিক আল আমিন সুলাইমান বলেন, খনিটির সুড়ঙ্গগুলো একে অপরের খুব কাছাকাছি হওয়ায় একটি অংশ ধসে পড়লে পাশের সুড়ঙ্গগুলোও ধসে যায়।

উল্লেখ্য, সুদান আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। গত বছর দেশটিতে প্রায় ৭০ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে, যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন