রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

মেহেরপুর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকির অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি হুমকি দিতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর শুক্রবার রাতেই অভিযান চালিয়ে শহরের গড়পুকুর এলাকা থেকে সঞ্জয় কুমার দাসকে আটক করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ন কবীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালাগালির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এমপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন