ঢাকা: বাণিজ্য সম্প্রসারণসহ ৯টি বিষয়ে সম্পর্ক জোরদার করার বিষয়ে দুই দেশের সরকারপ্রধান একমত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যৌথ ব্রিফিংয়ের পর এ কথা বলেন তিনি।
এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য।

মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে আলোচনায় শ্রমবাজার খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোর আহ্বানও জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সহযোগিতায় দুই দেশের শীর্ষ নেতা ইতিবাচক আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রীএ মালয়েশিয়া সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, তারেক রহমানের প্রথম এই মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
জেপি/এনডি/এএস



