শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন সালমা।

পোস্টে সালমা সংক্ষিপ্তভাবে লেখেন, ‘আমার আব্বা আর নেই।’

এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ কী, জানাজা ও দাফন কোথায় কখন হবে, সেসব বিষয়ে পরিবার এখনো কিছু জানায়নি।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন