রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণ করে: প্রধানমন্ত্রী

বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণ করে: প্রধানমন্ত্রী

কুমিল্লা : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয় সরকারে থাকলেও সেই ওয়াদা পূরণ করে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেয়া হবে। আমরা পুরোপুরি দিতে পারিনি কিন্তু শুরুতো করেছি।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষীপুর খেলার মাঠে এক পথ সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের ১৭ বছরে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে গুম হতো, মামলা হতো, ধরে নিয়ে যেত। আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।

কুমিল্লা বিভাগের বিষয়ে তিনি বলেন, জনগণ দেশের মালিক। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবেই। এসময় তিনি কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নিয়ে বলেন, যত দ্রুত সম্ভব কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেয়া হবে। যেহেতু এই এলাকা থেকে সবজি সারা দেশে বিক্রি হয়। এবং সবজি বিদেশেও রপ্তানি হয় সুতরাং এই বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া সাহেব সুমনসহ বিএনপি অঙ্গ সংগঠনের কুমিল্লা জেলা ও মহানগর নেতারা। এছাড়া বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিভিন্ন জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এজেড/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন