এই মৌসুমে ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে। বিশ্বকাপের আগমুহুর্তে উরুর চোটে পড়েছেন কিলিয়ান এমবাপে। তথ্যটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপের আগে এমন চোট ভাবাচ্ছে ফ্রান্স ফুটবল দলকেও।
ক্লাবের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাম পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে। গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষের ম্যাচে তিনি ইনজুরিতে মাঠ ছাড়েন।
২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা আগে দীর্ঘ দুই মাস হাঁটুর চোটে বাইরে ছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপস্থিতি। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তার ফিটনেস এখন বড় দুশ্চিন্তার বিষয়।

ওএনবি ডেস্ক



