মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। দুই দেশের এই চুক্তির ফলে বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বাজারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০০:০৫টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল দাম দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৬ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউাটিআই) দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যারেল প্রতি ৯৮ সেন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৮১ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, দুই দেশের এই রাজনৈতিক সমঝোতার ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন