রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার

ঢাকা: দুবাইয়ে গ্রেফতার হওয়া একাধিক মামলার আসামী বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।

ইন্টার পোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর পাঠানো আনুষ্ঠানিক চিঠির জবাবে ইতিমধ্যে এ সংক্রান্ত একটি রিকুয়েস্ট লেটার তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার পর থেকেই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রিকুয়েস্ট লেটার তৈরি করেছে দুদক। দুদকের দেয়া কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইন্টার পোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) যাবে এই রিকুয়েস্ট লেটার।

এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বলেন, আমাদের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই রিকুয়েস্ট লেটার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

এর আগে দুদকের দায়ের করা মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়। দুর্নীতিসহ বর্তমানে দুদকের ৬ মামলার আসামী সাবেক এই পুলিশ প্রধান।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন