, || ||

মস্কোর লালগালিচায় নজর কেড়েছেন ভাবনা

মস্কোর লালগালিচায় নজর কেড়েছেন ভাবনা

রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই আয়োজনের লালগালিচায় অংশ নিয়ে নজর কেড়েছেন দেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। 

উৎসবের উদ্বোধনী আয়োজনে ঝলমলে সোনালি গাউন ও ম্যাচিং জ্যাকেটে উপস্থিত হন ভাবনা।

লালগালিচায় হাঁটার সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, “যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”

জানা গেছে, ডিজাইনার তন্বী কবির ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফের নকশায় এই গাউনটি তৈরি করেছেন। এর সঙ্গে ছিল দৃষ্টিনন্দন জ্যাকেট ও মানানসই গয়না, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে।

আজ (১৮ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর্টকোর বিভাগে নির্বাচিত এই ছবিতে যাত্রাপালার ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।

ছবিটির প্রচারণায় নির্মাতা ও প্রযোজক জান্নাতুল বাকের খানের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি।

উল্লেখ্য, পরিচালক আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও এই উৎসবে হাজির হয়েছেন তিনি। ছবিতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি যাত্রাপালার অন্তিম সময়ের গল্প তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন