শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মির্জা আব্বাস দেশে ফিরবেন জুনের প্রথম সপ্তাহে

মির্জা আব্বাস দেশে ফিরবেন জুনের প্রথম সপ্তাহে

ঢাকা : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানান তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তার সহধর্মিণী আফরোজা আব্বাস।

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিতে স্থানীয় সময় বিকেল ৬টার দিকে প্রবাসী সাংবাদিকেরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

আফরোজা আব্বাস আরো বলেন, চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে কিছু সময়ের জন্য চলাফেরাও করছেন মির্জা আব্বাস।

এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে দেখতে মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন। মির্জা আব্বাসও তাদের সঙ্গে কথা বলেছেন এবং কুশল বিনিময় করেছেন।

রাশেদ প্লাবন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন