, || ||

শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮ পিস স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলাউদ্দিনের দুই সঙ্গী পালিয়ে যান।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দীন উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার গোলাম রসুলের ছেলে। দুপুর এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার (ওজন ২ কেজি ৯০ গ্রাম বা ১৮০ ভরি)। একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

ব্রিফিংয়ে আরও বলা হয়, উদ্ধারকৃত স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দতালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করে আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন