, || ||

সিদ্ধিরগঞ্জে লেক থেকে ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে লেক থেকে ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে থেকে মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৬টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন ।
‎
‎নিহত মনিরুলের বাবা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

অন্যদিকে শুভর বাবা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতেন।
‎
সিদ্ধিরগঞ্জ থানার উপ- পরিদর্শক (‎এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, গতকাল সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে। ‎

পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

মো. মাসুম বিল্লাহ আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃতদের পরিবারের সদস্যরা কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি নিজেদের জিম্মায় নিয়ে যান।

আইভি রহমান একা/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন