ভোক্তাপর্যায়ে দাম বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্য থেকে কার্যকর হবে।
এর আগে, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। তবে তারও আগে, গত মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা।

এই হিসাবে, মাত্র এক মাসের ব্যবধানে দুই দফায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেল।
এম.এ.সাঈদ/এনডি/এএস



