, || ||

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ৫০তম বিসিএসের (পরীক্ষা-২০২৫) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফলাফল প্রস্তুত করা হয়েছে। তবে এটি সাময়িক ফলাফল।

মৌখিক (ভাইভা) পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ফলাফল গ্রহণযোগ্য হবে।

এতে আরও বলা হয়, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার, কারিগরি বা পেশাগত ক্যাডার রেজিস্ট্রেশন নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) সাজানো হয়েছে।

প্রকাশিত ফলাফলে পরবর্তীকালে যে কোনো বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে  করুন এখানে।

জেপি/জেএফজে

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন