কক্সবাজার : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কক্সবাজারে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে সোমবার (১১ মে) সকালে এ কর্মসূচি অনুষ্টিত হয়।
সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। পরে পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: সোহেল বকস।
জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি ছবি চক্রবর্তী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা: মং টিং ঞো এবং সৈয়দ আহমদ। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্স সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। রোগীর সেবায় তাদের নিরলস ভূমিকা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নার্সদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা ও ক্ষমতায়নের মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



