, || ||

ঘাসের জমিতে বিষ প্রয়োগ, শতাধিক দেশীয় পাখির মৃত্যু

ঘাসের জমিতে বিষ প্রয়োগ, শতাধিক দেশীয় পাখির মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় ঘাসের জমিতে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় শতাধিক দেশীয় পাখি মারা গেছে। এ ঘটনায় জমির মালিকের ছেলেকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গে‌ছে, শনিবার বিকেলে উপজেলা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দক্ষিণপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে ক্ষতিকারক পোকামাকড় দমনে বিষ প্রয়োগ করেন।

পরে বিষমিশ্রিত ধান ও বিষাক্ত পোকামাকড় খেয়ে রাত থেকে রোববার দিনভর বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি মারা যেতে থাকে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে গতরাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম।

এ সময় জমির মালিকের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। পরে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনকে ৫০০ টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের অবশ্যই সতর্ক হতে হবে। কীটনাশকের কারণে পাখিসহ পরিবেশের ক্ষতি হয় এমনভাবে বিষ প্রয়োগ করা যাবে না।
এ সময় কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে সচেতন করা হয়।

ওএনবি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন