রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৮ জনের মৃত্যু

চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৮ জনের মৃত্যু

ঢাকা : চীনের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক আটকা পড়েছেন। নিখোঁজদের উদ্ধারে খনির ভেতর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়,উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ওই খনির ভেতরে অন্তত ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

তথ্য অনুযায়ী, খনিতে দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে খনির ভেতর থেকে অন্তত ২০০ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে ওপরে নিয়ে আসা সম্ভব হয়েছে।
তবে এখনো মাটির নিচে আটকে আছেন ৩৮ জন শ্রমিক। তাদের জীবিত উদ্ধারে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

ভয়াবহ এই খনি দুর্ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন