ঢাকা : তেজগাঁওস্থ কার্যালয়ে স্পোর্টস কার এবং ইলেকট্রিক ভেহিক্যালের (ইভি) একটি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে অংশ নিতে সকাল থেকেই বেশ কিছু আধুনিক স্পোর্টস কার এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। এর মধ্যে ব্যাটারিচালিত আধুনিক প্রাইভেট কার ও মোটরসাইকেলও রয়েছে।

প্রধানমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং দেশের বাজারে পরিবেশবান্ধব যানবাহনের সম্প্রসারণ ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
পিএস/এনডি/এএস



