, || ||

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো

ঢাকা : ২০২৬ ফুটবল বিশ্বকাপ এর উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–০ গোলে জয় তুলে নিয়েছে মেক্সিকো। বিশ্বকাপের শুরুটা নিজেদের মতো করেই রাঙাল মেক্সিকো।

প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেক্সিকো। ম্যাচের নবম মিনিটেই জুলিয়ান কুইনোনেস প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।

পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা এবং একাধিক সুযোগ তৈরি করে, যার মধ্যে একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে, লাল কার্ডের কারণে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার স্পেফেলো “ইয়ায়া” সিথোল এবং থেম্বা জওয়ানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে ৯ জনের দলে পরিণত হয় বাফানা বাফানা।

আর দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে মেক্সিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন রাউল হিমেনেজ। দুর্দান্ত হেডের মাধ্যমে বল জালে পাঠান তিনি।

ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানও ছিল বর্ণিল। সেখানে পারফর্ম করেন শাকিরা, যিনি টুর্নামেন্টের অফিসিয়াল গান ‘ডাই ডাই’ পরিবেশন করেন বার্না বয়ের সঙ্গে।

এই ম্যাচ দিয়েই শুরু হয়েছে গ্রুপ ‘এ’-এর লড়াই, যেখানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন