চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার খয়েরহুদা–কাশিপুর সড়কে এ ঘটনা ঘটে। বিল্লাল খয়েরহুদা গ্রামের মৃত মোঃ মুছা করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭–৮ জনের একটি ডাকাত দল বিল্লালের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তবে তিনি প্রাণে বেঁচে যান।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং খয়েরহুদা–কাশিপুর সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
টি/এএস



