, || ||

ঝিনাইদহে ইটভাটার পুকুর থেকে অজ্ঞাতনামা যুবতীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ইটভাটার পুকুর থেকে অজ্ঞাতনামা যুবতীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার একটি ইটভাটার পুকুর থেকে অজ্ঞাতনামা যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার উপজেলার পৌর কলেজ এলাকার ইকো ব্রিকস নামে ওই ইটভাটার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইটভাটার মালিক কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে বোরকা ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শণাক্ত করা সম্ভব হয়নি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত পৌর ইকো ব্রিকসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে আমাদেরকে খবর দিলে আমরা মরদেহটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ওএনবি/আশরাফুল ইসলাম/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন