চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামী মো. তারিকুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। আটক তরিকুল দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর প্রধান সহযোগী।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চিৎলা কদমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম একই গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে।
পুলিশ জানিয়েছে, তারিকুল ইসলাম দামুড়হুদা থানার এজাহারনামীয় মামলার ৪ নম্বর আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী), ২০২৫-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৪ ধারায় দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর হবে।

এমভি



