চুয়াডাঙ্গার জীবননগরে শেয়ালের সাথে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী থ্রিহুইলারের চারজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় থ্রিহুইলারটি দুমড়েমুছড়ে যায়।
সোমবার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সন্তোষপুর তেল পাম্পের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে যাত্রীবাহী একটি থ্রিহুইলার সন্তোষপুর তেল পাম্প এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ সড়কের ওপর একটি শিয়াল চলে এলে থ্রিহুইলারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে থ্রিহুইলারটি দুর্ঘটনায় কবলিত হয়ে চারজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে থ্রিহুইলারের যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে আহত চারজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এনডি



