বিশ্ববাজারের পাশপাশি এবার দেশের বাজারে কমলো সোনা রুপার দাম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে নতুন নির্ধারিত দরে সোনা ও রুপার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৪০৫ টাকা। ২১ ক্যারেটের সোনা ১৮ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১৫ হাজার ৯২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১৩ হাজার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৩৩০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
এসএস



