, || ||

দেশে ফিরেই বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেই বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: মালয়েশিয়া ও চীন সফর শেষ করে দেশে ফিরেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা এবং মায়ের কবরে শ্রদ্ধা জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে সরকারপ্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকেই।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন