সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় শিবিরের মাদকবিরোধী সাইকেল র‍্যালী

সাতক্ষীরায় শিবিরের মাদকবিরোধী সাইকেল র‍্যালী

সাতক্ষীরা: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড় ,নারকেলতলা মোড় ,খুলনা রোড মোড়, সার্কিট হাউজ মোড় এবং বাইপাস সড়ক হয়ে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন্নবীর পরিচালনায় র‍্যালীতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের ইসলামের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন ,সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন।

অন্নান্যদের মধ্যে আরেও উপস্থিত ছিলেন- শহর শিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, এইচ আরডি সম্পাদক সাদ্দাম হোসেন,প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি রফিকুল ইসলাম সহ সাতক্ষীরা শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি মাওলানা রুহুল আমিন বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। তাই এখনই মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে তরুণদের ভূমিকা রাখতে হবে। ইসলামী ছাত্রশিবির তরুণদের মাঝে কোরআন ও হাদিসের জ্ঞান এবং ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজকে আরো বেশী গুরুত্ব দিয়ে করবে।

শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান সবসময় পরিষ্কার। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন