শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ের আসরে কনের অসুস্থতার খবরে হাজির ইউএনও, বাবাকে অর্থদণ্ড

বিয়ের আসরে কনের অসুস্থতার খবরে হাজির ইউএনও, বাবাকে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আসরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সী ওই কিশোরী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন। একই সঙ্গে কিশোরীকে চিকিৎসার জন্য দর্শনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলাম (কচি)কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ডিএইচ/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন