, || ||

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে দূর্বৃত্তদের আগুন,সন্দেহভাজন ২ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে দূর্বৃত্তদের আগুন,সন্দেহভাজন ২ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ‘ট’ বগির ১১টি আসন পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাশের ‘জ’ বগির আসনগুলোতে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো ছিলো।

এদিকে, ঘটনার খবর পেয়ে ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামে দুজনকে আটক করা হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করেন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিবি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন