, || ||

ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে আনুমানিক সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর পাবনা জেলার আটঘরিয়া থানার বারুইপাড়া এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইসমাইল সরদারের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর হোসেন ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ছিল।

পুলিশ আরও জানিয়েছে, পাবনা আটঘরিয়া থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্যানেল কোডসহ একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন