ঢাকা: মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার (২১ জুন) ৩টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
বিমান বন্দরে স্থানীয় সরকারমন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

এর আগে দুপুর সোয়া ২টার গুলশানের নিজস্ব বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছে সফর-সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। এরপর নির্ধারিত সময়ে বিমানটি মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়ন করে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফরেরও কর্মসূচি রয়েছে।
এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
জেপি/এনডি/এএস



