সিলেট: কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ সিলেট প্রবাসীর মৃত্যু হয়েছে। কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম।
নিহত পাঁচজন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা।

তারা হলেন উপজেলার গাছবাড়ী এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুকের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং গাছবাড়ি গ্রামের কাদের আহমদ।
কাতারে বাংলাদেশি কমিউনিটি নেতারা জানান, পাঁচ প্রবাসী যুবক একটি গাড়িতে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান।
তারা আরও বল্রন, তাদের গাড়ি চালকসহ মোট ছয়জন প্রাণ হারান। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি ওয়ান নিউজ বাংলাকে নিশ্চিত করেছেন নিহত যুবক আব্দুল কাদিরের বাবা বাহার উদ্দিন।
স্টালিন রহমান/এনডি/এএস



