রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা

ঢাকা: নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিশা।

তিনি জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে সহকর্মীদের সঙ্গে গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দেয়।

তিশা জানান, দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে তারা মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে সেটিকে আটক করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশও।

ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিশা বলেন, দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল। তবে অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন