, || ||

শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

ঢাকা: দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুইটি সমঝতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আসামি হওয়ায় বিদেশে বসে স্বেচ্ছায় আত্মসমর্পণ বা সাধারণ প্রক্রিয়ায় আইনি সুবিধা নেওয়ার সুযোগ নেই। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মো. আসাদুজ্জামান বলেন, তিনি কীভাবে আসবেন, সেটা তার বিষয়। কিন্তু আমাদের এখতিয়ারের মধ্যে প্রবেশ করলে আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাই প্রয়োগ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শুক্রবার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার প্রসঙ্গ তুলে তার প্রত্যাবর্তন হলে আইনি প্রক্রিয়া কী হবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের চেষ্টা করছে কি না, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

তিনি বলেন, সংসদের পরবর্তী অধিবেশনও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তা সরকার দেখছে না। তবে প্রয়োজনে সরকার বিশেষ অধিবেশন ডাকতে পারে।

আরপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন