সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে
একটি কাভার্ড ভ্যান থেকে মাদক, ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ করেছে র্যাব-৬। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে জেলার শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. আব্দুল মজিদ শেখ (৩৬)।
র্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আব্দুল মোমিন/এনডি/এএস



