, || ||

হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, দাবি ট্রাম্পের

ঢাকা: হরমুজ প্রণালী সম্পূর্ণ মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর ওপর আমাদেরই পূর্ণ নিয়ন্ত্রণ আছে, অন্য কারো নয়। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য রকমের ভালো এবং আমাদের দেশের জন্য সবকিছু দারুণভাবে এগোচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের পরিস্থিতি ভালোভাবেই চলছে– একেবারেই ভালো চলছে। গত দুই-তিন দিনের সংকেত বলছে, আমরা কোনো ধরনের সমঝোতার খুব কাছাকাছি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে অবিশ্বাস করার ক্ষেত্রে আমিই সবার আগে থাকব, তারা আমার সঙ্বেগ প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছে।

সূত্র: আল জাজিরা

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন