সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হান্ড্রেড ম্যাচের ক্লাবে লিটন দাস 

হান্ড্রেড ম্যাচের ক্লাবে লিটন দাস 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের ক্যারিয়ারের বিশেষ এক দিন আজ। সোমবার (২০ এপ্রিল) শততম ওয়ানডে খেলতে মাঠে নামছেন তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাকে বিশেষ স্মারক তুলে দেয়া হয়। ১০০ খচিত একটি ক্যাপ তার মাথায় পরিয়ে দেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজও।

২০১৫ সালের জুনে অভিষেক হয়েছিল তার। অভিষেকের ১১তম বছরে শততম ম্যাচের মাইলফলক ছুঁলেন তিনি।

এখন পর্যন্ত ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে মোট ২৭০০ রান করেছেন লিটন। এর মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি। এই সময়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটাও খেলেছেন তিনি।

তার ব্যাটিং গড় ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬। উইকেটরক্ষক হিসেবে নিয়েছেন ৬৮টি ক্যাচ এবং করেছেন ৫টি স্টাম্পিং।

বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন লিটন। তার আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন ১৩ জন ক্রিকেটার।

মাঠে-ময়দানে ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন