ঢাকা: ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। এ অর্জন সবার, বলে মন্তব্য করেছন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিচারের নামে যেনো অবিচার না হয়, সবাইকে সতর্ক থাকবে হবে।

তিনি বলেন, যে কারণে এতো মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না।
তারেক রহমান বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করা। প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী।
জেপি/এনডি/এএস



