রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব ডিসি সম্মেলনে

অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব ডিসি সম্মেলনে

ঢাকা : নিবন্ধনহীন মিডিয়াসহ ইউটিউব-ফেসবুকে মানহীন ও ভিত্তিহীন সংবাদ প্রচার অস্থিরতা তৈরি করছে। আর তাই সব ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব তোলা হচ্ছে ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনে।

পাশাপাশি রয়েছে এআইয়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ভুল প্রয়োগ। এতে হয়রানি বেড়েছে।

নেত্রকোনার ডিসি অনলাইন মিডিয়া নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন।

তার প্রস্তাবের পক্ষে যুক্তি হলো— সাম্প্রতিক সময়ে নিবন্ধনহীন মিডিয়া মানহীন ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে অস্থিরতা তৈরি করছে; আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ভুল প্রয়োগের মাধ্যমে হয়রানির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

নিয়ন্ত্রিত ও নীতিমালার আওতায় পরিচালিত মিডিয়া পরিবেশ গড়ে উঠলে পেশাদার সাংবাদিকতা উৎসাহিত হবে এবং গণমাধ্যমের মান উন্নত হবে। বাস্তবায়নের সুপারিশে বলা হয়, অনলাইন মিডিয়া নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

নিয়ন্ত্রিত ও নীতিমালার আওতায় মিডিয়া পরিচালিত হলে পেশাদার সাংবাদিকতা উৎসাহিত হবে এবং গণমাধ্যমের মান উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

সম্মেলনকে কেন্দ্র করে মাঠ পর্যায় থেকে ডিসিরা যেসব প্রস্তাব পাঠান, তা মন্ত্রিপরিষদ বিভাগ লিপিবদ্ধ করে। এর মধ্য থেকে যুক্তি ও গুরুত্ব বিবেচনায় বাছাই করে সেগুলো বাস্তবায়নের সুপারিশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডিসি সম্মেলনের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলিতে সাতটি প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্মেলনের শেষ দিন অর্থাৎ আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন