রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন, যা বল্লেন গৌতম সাহা

অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন, যা বল্লেন গৌতম সাহা

ঢাকা: বাংলা সিনেমার বহুল আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। অভিনয়ের পাশাপাশি প্রায়ই আলোচনা হয় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে।

সেই আলোচনায় মাঝেমধ্যেই উঠে আসে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন, বিয়ের গুঞ্জন এবং তার সঙ্গে নিজের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন গৌতম।

সাক্ষাৎকারে তিনি জানান, অপু বিশ্বাসের সিঙ্গাপুরে বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। খবরটি সত্য হলে অপুকে শুভেচ্ছা জানাবেন। আর যদি গুঞ্জন হয়, তাতেও বিস্মিত হওয়ার কিছু নেই।

তার ভাষায়, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

গৌতম সাহা আরও বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস কঠিন সময় পার করছিলেন। সে সময় তিনি নিয়মিত তার পাশে থাকার চেষ্টা করেছেন।

মানসিক সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবন ও কাজে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন। তবে একপর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। যদিও সেই ব্যক্তির পরিচয় তিনি প্রকাশ করেননি।

বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। তার মতে, দীর্ঘ কর্মজীবনে অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও বুবলীর মতো সহযোগিতাপরায়ণ মানুষ খুব কমই পেয়েছেন।

অন্যদিকে, তিনি জানান এখন অপুর সঙ্গে আগের মতো যোগাযোগ না থাকলেও তাদের ভাই-বোনের মতো সম্পর্কের স্মৃতিগুলো এখনও মনে পড়ে।

একসময় অপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বুবলীর সঙ্গে তার পেশাগত সম্পর্ক বেশি। দুই অভিনেত্রীকে ঘিরে তার এসব মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন