সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৯০২ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জনে।

একই সময়ে সারা দেশে আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে।

উল্কেখ্য, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

ওএনবি/পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন