সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অসুস্থ দীপু মনি: ঢামেকে চিকিৎসা শেষে ফের নেয়া হলো কারাগারে

অসুস্থ দীপু মনি: ঢামেকে চিকিৎসা শেষে ফের নেয়া হলো কারাগারে

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সোমবার (২৯ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হআওয়ামী লীগেয়। সেখানে পরীক্ষা-নিরিক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে সোমবার সকাল ৬টার তাকে হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু এ তথ্য জানান।

দীপু মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ ৩৮টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন