শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল

আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন এ মূল্য আজ রোববার থেকে কার্যকর হবে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে ১০০ টাকা থেকে ১১৫ টাকায় উঠেছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এতে লিটারে ২০ টাকা বেড়েছে— যা সর্বোচ্চ। এ ছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৯ টাকা বৃদ্ধি পেয়েছে।

এদিকে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারের প্রতি সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।

শনিবার রাতে মালিক সমিতি জানায়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানচ্ছি। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে, বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে।

এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে ১০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। আর কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে অপরিবর্তিত ছিল প্রতি লিটার ১১২ টাকা, ১১৬ টাকা ও ১২০ টাকায়।

এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন