রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তেলের দাম বাড়ায় সরকারের সমালোচনা জামায়াত আমীরের

তেলের দাম বাড়ায় সরকারের সমালোচনা জামায়াত আমীরের

দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে তখন বাংলাদেশ বাড়ানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সমালোচনা করেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।

তিনি আরও লেখেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।

এনডি/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন