শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজ নয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ১২ জুলাই

আজ নয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ১২ জুলাই

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত হচ্ছে না। কারিগরি জটিলতার কারণে ফল প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন করে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে রোববার (১২ জুলাই)। বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, কারিগরি কিছু জটিলতার কারণে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী রোববার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী বলেন, বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সেখানে ৯ জুলাই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ফল প্রস্তুতের কাজ করছিল অধিদপ্তর।

গত ৬ জুলাই অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন